গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা: চেয়ারম্যান টিপুসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা

Link Copied!

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশের কাজে বাধাসহ হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, ৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।

ওসি আরও বলেন, দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…