গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

থানার দেয়ালে সংগ্রামের প্রতিচ্ছবি, সাম্য ও সম্প্রীতির বার্তা

Link Copied!

কেউ আঁকছেন লাল-সবুজের পতাকা, কেউ মানচিত্র, কেউবা আঁকছেন মুক্তি, সংগ্রামের প্রতিচ্ছবি, কেউ আঁকছেন শহীদ আবু সাইদ ও মুগ্ধর প্রতিকৃতি, আবার কেউ কেউ আঁকছেন সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। আঁকা-আঁকিতে ব্যস্ত সবাই।

মঙ্গলবার (১৩ আগস্ট) লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে থানার দেয়ালে সারা দিনের চিত্র এটি। এদিন স্বেচ্ছাসেবী সংগঠন “কমিট টু চেঞ্জ” রায়পুর উপজেলা টিম ও রায়পুরের ছাত্র সমাজের উদ্যোগে রায়পুর থানার দেওয়ালে  গ্রাফিতি সকাল থেকে বিকাল পর্যন্ত চলে শিক্ষার্থীদের দেয়াল জুড়ে এসব গ্রাফিতি আঁকার কাজ।

আঁকা-আকিতে ব্যস্ত শিক্ষার্থী উৎস জানান, তার আর্ট করার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন তারা করেছেন। এসব নিয়ে মনের ভেতর তাদের একটা উত্তেজনা কাজ করছে। সেখান থেকেই তারা শক্তি পাচ্ছেন।

শিক্ষার্থী নাজনীন আরা প্রীতি  বলেন, গ্রাফিতি আঁকার মাধ্যমে স্কুলের দেয়ালগুলি রাঙানো হচ্ছে। রঙিন বাংলাদেশ গড়ার চেষ্টা তারা করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলমান হয়েও তারা হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনি চান এদেশে যেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে।

কমিট টু চেঞ্জের সদর উপজেলার ভাইস প্রেসিডেন্ট আশিকুর রহমান বলেন, এদেশের মানুষ ১৬ বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। আমরা ছাত্ররা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে উদ্যমে দেশটাকে মুক্ত করেছি ঠিক সেভাবে আমাদের দেশটাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। বৈষম্যহীন একটা দেশ চাই আমরা। এজন্য আমাদের যে দাবি, আশা-আকাঙ্ক্ষা তা এই গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে।

শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, আগে দেয়ালে বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে থাকতে। শিক্ষার্থীরা সেগুলো মুছে দিয়ে সুন্দর সুন্দর অংকনের মাধ্যমে তাদের মনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্ররা চেষ্টা করে যাচ্ছে। তাদের অর্জন যেন বিনষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…