গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে দেখা মিলল দুর্লভ প্রজাতির রাসেলস ভাইপার

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর তীরে ‘রাসেল ভাইপার’ সদৃশ একটি সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। সাপটি দুর্লভ প্রজাতির রাসেলস ভাইপার বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে সাপটি দেখা যায়। সাপটি দেখতে পেয়ে উপস্থিত লোকজন ‘রাসেল ভাইপার’ মনে করে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে।

মৃত সাপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি দেখে কেউ কেউ ওই সাপকে অজগর গোত্রের সাপ বলে ধারণা করছেন।

 

উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে সাপটি এখনো পড়ে আছে। দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। এটি রাসেল ভাইপারই হতে পারে।

 

কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। তবে সাপটি রাসেল ভাইপার ছিল না। রাসেল ভাইপারের ধরণের সঙ্গে এর অধিকাংশই মিল নেই। এটি অন্য কোন প্রজাতির সাপ। তাৎক্ষণিক তিনি নামটি জানাতে পারেননি।


তবে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার নিশ্চিত করেছেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাহিদ আল জুবায়ের। তিনি বলেন, প্রত্যেক সাপের প্রজাতির মধ্যে কিছু কিছু সাপ এক্সট্রা কিছু বৈশিষ্ট্য ধারণ করে। তেমনি এটিও। এটি স্ট্রিপড মর্ফ প্রজাতির রাসেলস ভাইপার। এটা পুরোপুরি স্ট্রাইপ পায়নি, পার্শিয়াল স্ট্রাইপ পেয়েছে। এ ধরনের রাসেলস ভাইপার বেশ দুর্লভ।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…