গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ফার্মেসীসহ ৪ প্রতিষ্ঠানে জরিমানা

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩টি ফার্মেসীসহ সুপারিতে হাইড্রোজ মেশানোর দায়ে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও চালতাতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স এস জাহান ফার্মেসীকে ৩০ হাজার, আনোয়ারা ফার্মেসীকে ২০ হাজার ও মেসার্স এস এস কে সানি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে। এছাড়া চলতাতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্ন মানের রং মেশানোর দায়ে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার কর্মকর্তা নুর হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৩টি ফার্মেসী ও একজন সুপারী ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এরমধ্যে উপজেলা প্রশাসন ৯০ হাজার টাকা ও ভোক্তা অধিকার ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা আদায় করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…