গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পরকীয়ার জের! লক্ষ্মীপুরে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু, আটক-৩

Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে কোহিনুর বেগম নামে এক নারী তার স্বামী আবুল বাশারকে (৫৫) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কোহিনুরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। আটক অন্যরা হলেন- নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকীয়ার প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করে। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক বাড়ির মানুষজন জড়ো হয়ে পড়েন। হাসপাতাল নেওয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত বাশারের ভাতিজা বাহার উল্যাহ জানান, বাঁশের আঘাতে তার চাচা বাশার অচেতন হয়ে পড়েন। সেখান থেকেই তিনি মারা যান। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…