গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে সড়কে প্রতিবন্ধকতা করার দায়ে ৩ ব্যক্তির জরিমানা

Link Copied!

লক্ষ্মীপুরে সড়কে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৩ ব্যক্তির জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

জানা গেছে, লক্ষ্মীপুরের ঝুমুর থেকে রামগতি সড়কের মিলিনিয়াম হসপিটাল এলাকায় মো. সোহেলকে ৭ হাজার ও মটকা মসজিদ এলাকার আবদুল বাকেরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের দুইজনকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর ৪/ক এর ১(গ) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। এছাড়া দক্ষিণ স্টেশন এলাকায় সড়কে সিএনজি পার্কিং করে খোরশেদ আলম (লাইনম্যান) স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪ তফসিলের ৭ ধারা লঙ্গন করায় তার ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলমের নেতৃত্ব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…