গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় অটো রিক্সা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার দুপুরে পৌর এলাকার খলিশাগাড়ী বিল এলাকা থেকে অটো রিক্সা ভ্যান চালক রুবেল (৩১) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।

মডেল থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়ীয়া গ্রামের আকতার হোসেনের ছেলে রুবেল পেশায় অটো রিক্সা ভ্যান চালক। তার স্ত্রী শহরের বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

আরও পড়ুন—    সিন্ডিকেটের দৌরাত্ম্য, এক সপ্তাহে চালের কেজি বাড়ল ৫ টাকা

প্রতিদিন সকালে রুবেল স্ত্রীকে সাথে নিয়ে উল্লাপাড়া শহরে আসে ও বিকেলে দু’জনে এক সাথে বাড়ী ফিরে যায়।

গতকাল রবিবার বিকেলে স্ত্রীকে বাড়ী নিয়ে যেতে রুবেল আধা ঘন্টার মধ্যে রেডি হতে বলে। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকে।

আজ সোমবার সকালের দিকে পৌর এলাকার পৌর বাস টার্মিনালের কাছাকাছি খলিশাগাড়ী বিল এলাকায় স্ত্রী অটো রিকসা ভ্যান দেখে সেখানে স্বামী রুবেল এর মরদেহ দেখতে পায়।

আরও পড়ুন—    লালমনিরহাটে শীতের দাপটে বাড়ছে রোগ ও রোগীর সংখ্যা

পরে মডেল থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।

মডেল থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

উল্লাপাড়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেন ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…