গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন

Link Copied!

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন মুঠোফোন রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে।

আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করা যাবে। অপারেটরটি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন—    সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের অ্যাপ মাইজিপিতে দুপুরের দিকে একটি বার্তা দেখাচ্ছিল, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে; যদিও সন্ধ্যার দিকে সে বার্তা আর অ্যাপে দেখা যায়নি।

গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

বিষয়টি নিয়ে গ্রামীণফোনের কাছে জানতে চাইলে হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন