গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), দুই মেয়ে আনিকা আক্তার (৪), মোছাঃ ফাইজা (৬)।

আরও পড়ুন—    মালয়েশিয়ায় ২৫২ জন বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসী আটক

চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, জামাল উদ্দিন দরিদ্র পরিবারের সন্তান। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসতঘরে অটোরিকশা চার্জ দিতেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতাবশত অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে মেয়ে আনিকা ও ফাইজা দৌড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম তাদের উদ্ধারের জন্য গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…