গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সার্কাসের হাতির আক্রমণে নিহত ২, হাতি নিখোঁজ

Link Copied!

সার্কাসের হাতির আক্রমণে রাজশাহীতে দু’জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে নাচোল উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এবং তানোর উপজেলার জুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাতিটি এখনও নিখোঁজ আছে।

নিহতরা হলেন- তানোরের রামপদ মুন্ডা (৩৮) ও নাচোলের মোবাশ্বির (১৩)।

তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, নাচোলে দুপুরের দিকে সার্কাসের একটি হাতি দিয়ে মাহুত চাঁদাবাজি করছিল এ সময় হাতিটি হঠাৎ আক্রমণ করে বসে। এতে নাচোল উপজেলার লক্ষীপুর গ্রামের বুলবুলের ছেলে মোবাশ্বির নামের এক কিশোর মারা যায়।

আরও পড়ুন—    

তিনি আরও জানান, এরপর হাতিটি তানোর উপজেলার সীমান্ত জুমারপাড়া এলাকায় আক্রমণ করে। এসময় হাতির আক্রমণে রামপদ (৩৮) নামের এক আদিবাসী ব্যক্তি মারা যান।

তানোর থানার ওসি আরও জানান, এ ঘটনায় নাচোল থানায় ৫জনকে আটক করা হয়েছে।

জানা যায়, হাতির আক্রমণে এলাকায় আতংক দেখা দিলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী কমিশনার আবিদা সিফাত, ওসি আব্দুর রহিমসহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতিটি আটক করার চেষ্টা করেন। কিন্তু রাত সাতটা পর্যন্ত হাতিটি আটক করা যায়নি। হাতিটি কোথায় লুকিয়ে আছে তা কেউ বুঝতে পারছেন না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…