গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ১ হাজার ৫’শ মোটর সাইকেল বহর নিয়ে আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোভাযাত্রা পৌর শহরের গুলিস্থান চত্বর থেকে বের হয়ে বোয়ালিয়া, হাটিকুমরুল, দবিরগঞ্জ, কুচিয়ামারা, গয়হাট্রা, কয়ড়া, মোহনপুর, রাজমান এলাকা হয়ে প্রায় ৭৬ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে স্থানীয় সরকারী আকবর আলী কলেজে মাঠে এসে শেষ হয়।

আরও পড়ুন—    রামগড় কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ

পরে বিকেল ৪ টায় উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামি লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

মোটর সাইকেল বহরের এই বিশাল শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় যোগ দেয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…