গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তা নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • Exif_JPEG_420

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারী রেকর্ডকৃত রাস্তা দখলে নিয়ে প্রাচীর নির্মাণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সাধারণ মানুষ ও মুসুল্লীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) এলাকাবাসী ও মুসুল্লীরা ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্ট করে এর মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঈদগাহ মাঠের সভাপতি শাহ মোঃ জরজিস আলী, সেক্রেটারী শাহ মোঃ রেজাউল কবির, বীরমুক্তিযোদ্ধা খাদেম হোসেন, এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন মিয়া, আতোয়ার রহমান, মধু মিয়া প্রমুখ।

আরও পড়ুন—    সাঘাটায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ ১২ মুক্তিযোদ্ধাকে স্মরণ

বক্তারা স্থানীয় চেয়ারম্যানের এমন হটোকারীতা, স্বেচ্ছাচারিতা ও বলপ্রয়োগের ন্যায় আচরনের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান। তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন।

এছাড়া চেয়ারম্যান কর্তৃক সরকারী ১টি বড় গাব গাছ অনুমতি ছাড়াই কর্তনের বিচার দাবী করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের মুখোমুখি হলে তিনি জানান, আমি যে অবস্থায় রাস্তা পেয়েছি সে অবস্থায় আছি।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কেউ যদি আইনের ব্যাত্যয় ঘটায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…