গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় চোরাই ইজিবাইকসহ ৪ জন গ্রেফতার

Link Copied!

গাইবান্ধায় ব্যাটারিচালিত ২টি চোরাই ইজিবাইকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানা চত্বরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেফতারকৃতরা, হলেন-অন্তর মিয়া (২০), আরাফাত জার্মান (২৭), বাবলু মিয়া (৩৫) ও ওয়াহেদ মিয়া (৩৩)। তাদের প্রত্যেকেরই বাড়ি গাইবান্ধার বিভিন্ন এলাকায়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ অক্টোবর বিকেলে সাঘাটার বোনারপাড়া থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন—    মদনে দুর্গাপূজা উপলক্ষ্যে এমপি সাজ্জাদুল হাসানের অনুদান

পরে বোনারপাড়ার শংকরগঞ্জ ব্রীজ এলাকা থেকে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে সুন্দরগঞ্জ থেকে চুরি হওয়া আরও একটি ইজিবাইকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ২টি ইজিবাইক থেকে ২০০ এমপিআর বিশিষ্ট ৩ লাখ টাকা মূল্যের ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ও সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল মোত্তালিব সরকার উপস্থিত ছিলেন

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…