গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পিডিবির সেই নির্বাহী প্রকৌশলীকে ৭২ ঘন্টার মধ্যে লক্ষ্মীপুর ছাড়ার নির্দেশ (পর্ব ৪)

Link Copied!

লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি নিয়ে শীর্ষ সংবাদ ডট কম-এ ধারাবাহিক সংবাদ প্রকাশের পর টনক নড়েছ কর্তৃপক্ষের।

তাকে আগামী (১৮ অক্টোবর) ৭২ ঘন্টার মধ্যে বর্তমান দপ্তর হতে অব্যাহতি গ্রহণকরতঃ স্থানীয় ব্যবস্থাধীন দায়িত্ব হস্তান্তরপূর্বক লক্ষ্মীপুর ছেড়ে পদস্থিত দপ্তরে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় (১৯ অক্টোবর) অপরাহ্ন হতে তাৎক্ষণিক অব্যাহতিপ্রাপ্ত বলে গণ্য হবেন মর্মে জানানো হয়।

আরও পড়ুন—    লক্ষ্মীপুরে পিডিবির দুর্নীতি অনিয়ম : নেপথ্যে তিন সিন্ডিকেট (পর্ব ৩)

রবিবার (১৫ অক্টোবর) বিদুৎ উন্নয়ন বোর্ডের উপ পরিচালক-১ (কর্ম) (অতি. দায়িত্ব) মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়। তার স্থলে নোয়াখালী পিডিবির নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুরুল আমিনকে লক্ষ্মীপুরে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন—    লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ (পর্ব ২)

এর আগে লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ ও উপ সহকারী প্রকৌশলী মশিউর রহমান এবং (সাময়িক চাকরিচ্যুত) লাইনম্যান কামরুল ইসলাম এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। তবে নির্বাহী প্রকৌশলীর বদলি আদেশ আসলেও অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

আরও পড়ুন—    পিডিবির প্রকৌশলীর দুর্নীতিঃ আইনশৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ প্রকাশ (পর্ব-১)

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…