বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা নিউ জিল্যান্ড দল।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটিং করবে বাংলাদেশ।
পরিসংখ্যানে দুই দলের লড়াই-
ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। এর মধ্যে নিউ জিল্যান্ডের জয় ৩০টিতে, বাংলাদেশের ১০টিতে। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সাম্প্রতিক রেকর্ড এবং বর্তমান ফর্মের কারণে বিশ্বকাপের ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট নিউ জিল্যান্ড।
আরও পড়ুন— বিদেশি শক্তি আমাদের ক্ষমতাচ্যুত করতে পারবে নাঃ কৃষিমন্ত্রী
দুই দল দুই পরিস্থিতিতে-
ম্যাচে দুই দল দুই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ বিশ্বকাপে পথচলা দারুণভাবে শুরু করে আফগানিস্তানকে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে স্রেফ আত্মসমর্পণ করে। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও গোটা দল ছিল বিবর্ণ। তাতে ১৩৭ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে ধর্মশালা থেকে চেন্নাই পৌঁছায় দল।
অন্যদিকে গত বিশ্বকাপের রানার্সআপ নিউ জিল্যান্ড এবারের যাত্রা শুরু করে ৯ উইকেটের বিশাল জয়ে। সেটাও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচেও ছিল একই ধারাবাহিকতা। নেদারল্যান্ডকে তারা হারায় দারুণ পেশাদার পারফরম্যান্সে।
দুই দলের জন্যই এটি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ। এই ম্যাচের পর একে একে আরো ভালো ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলবে প্রত্যেকে। তাই চেন্নাইয়ে হাসিমুখে সফর শেষ করতে চায় দুই দলই।
আরও পড়ুন— পলাশবাড়ীতে কৃষি জমিতে পোকা-মাকড় দমনে আলোক ফাঁদ
বাংলাদেশ একাদশঃ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশঃ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।



