গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডিজিটাল-সাইবার নিরাপত্তা আইনের পার্থক্য জানতে চায় যুক্তরাষ্ট্র

Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের পার্থক্য কি আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘আমার সঙ্গে তাদের যে বিষয়ে কথা হয়েছে সেটা হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে। আমি উনাদেরকে বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে।’

আরও পড়ুন—    তাদের হুমকিতে ‘মাইন্ড’ করছি নাঃ প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘আমি তাদেরকে এ কথাও বলেছি, বর্তমান সরকার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তার মধ্যে প্রথম হচ্ছে, নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে যে আইন আমরা করেছি, তা এই উপমহাদেশের কোথাও নেই এবং আমাদের দেশেও গত ৫০ বছর ছিল না।’

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনত কিছু পরিবর্তন চেয়েছিল, সেই আইনের পরিবর্তনও করা হয়েছে। আমি তাদেরকে এটাও বলেছি নির্বাচনের তফসিল ঘোষণার পরপর নির্বাচন সংক্রান্ত অফিস এবং ডিপার্টমেন্ট নির্বাচন কমিশনের অধিনে চলে যায়। এই তিনটা বিষয় দেখলেই বোঝা যায়, এই সরকার দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক সেটাই চায়।’

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তাদের প্রশ্নের ধারায়, আমার কাছে যেটা মনে হয়েছে, অনান্য দলের সঙ্গে তারা যেসব আলোচনা করেছেন, সেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিষয়েও আলাপ আলোচনা হয়েছে।’

আরও পড়ুন—    মার্কিন পর্যবেক্ষক দলকে স্বরাষ্ট্রমন্ত্রীঃ ভোট কারচুপির ইচ্ছা আমাদের নেই

সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিষয়ে তাদের বক্তব্য কি ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পার্থক্য কোথায়। আমি তাদেরকে সেই পার্থক্যর কথা পরিষ্কার ভাবে বলেছি। আমাকে তারা কোন সাজেশন দেননি। নির্বাচন কেন্দ্রিক কিছু তারা আমার কাছে জানতে চাননি। উনারা যেটা জানতে চেয়েছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সমন্ধে, উনারা জুডিশিয়ারি বিষয়ে জানতে চেয়েছেন। আমি জুডিশিয়ারির সম্পূর্ণ ইতিহাস তাদের বলেছি। উনারা কেস ব্যাকলক বা মামলা জট সমন্ধে জানতে চেয়েছেন। সেটাও আমি তাদেরকে বলেছি। নির্বাচন বিষয়ে কোন সংলাপ হবে কিনা তারা জানতে চাননি।’

নির্বাচনে কেউ আসবেন কি আসবেন না এমন কোন আশংকা রয়েছে কি না তাদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমি তাদের বলেছি প্রধানমন্ত্রী এবং সরকার চায় সকল দল নির্বাচনে আসুক, কিন্তু কে নির্বাচনে আসবে কি আসবে না সেটা সেই দলের ব্যাপার।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…