গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মার্কিন পর্যবেক্ষক দলকে স্বরাষ্ট্রমন্ত্রীঃ ভোট কারচুপির ইচ্ছা আমাদের নেই

Link Copied!

সরকার বদল করতে হলে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভোট কারচুপি করে কেউ পার পাবে না। এ ছাড়া এ ধরনের ইচ্ছা আমাদের দলের নেই।’

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘পর্যবেক্ষক দলকে বলেছি, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। তারা যে কোনো সংবাদ যে কোনো সময় ছাপিয়ে দেন। সেই ব্যাপারে আমরা কারও কণ্ঠরোধ করি না। তিন হাজারেরও বেশি সংবাদপত্র রয়েছে। যেখানে নানা ধরনের সংবাদ দেওয়া হয়। কাজেই এখানে দুর্নীতি করে কিংবা ভোট কারচুপি করে কেউ পার পাবে বলে আমার মনে হয় না।’

আরও পড়ুন—    মাধবপুরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণে বিমান মন্ত্রী

বৈঠকে পর্যবেক্ষকরা কী জানতে চেয়েছিলেন- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‌‘তারা আমাদের কাছে নানা বিষয়ে জানতে চেয়েছেন। আমরা বলে দিয়েছি ভায়োলেন্স আমরা অনেক ফেইস করেছি। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভায়োলেন্স ও টেররিস্ট ফ্রি এবং শান্তির সুবাতাস দেখছি আমাদের দেশে। প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী রোল অব ল প্রতিষ্ঠা করেছেন।’

তিনি বলেন, ‘দেশের লোক সবসময় শান্তিপূর্ণ পরিবেশ চায়, কোনোরকম মারামারি দেশের মানুষ পছন্দ করে না। এখানে ভায়োলেন্স হবে বলে আমরা মনে করি না।’

এই নির্বাচন কমিশন ৫ হাজার ৩০০টি নির্বাচন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনী নির্বাচনের দায়িত্বে থাকে। নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থেকে নির্বাচন সম্পন্ন করেছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…