গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন সোমবার সকালে

Link Copied!

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার ফুসফুসে পানি কমা শুরু হয়েছে। হিমোগ্লোবিনেও কিছুটা উন্নতি হয়েছে, যা দশের কাছাকাছি। ইনসুলিন দিয়ে ডায়েবেটিস নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আগামীকাল সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হবে।

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেছেন, ‘ম্যাডামের মেডিক্যাল বোর্ড ওনার শারীরিক অবস্থা এবং ভবিষ্যৎ চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানাবে। সেই সঙ্গে কী কারণে বিদেশে চিকিৎসা প্রয়োজন, তার যৌক্তিক কারণও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।’

আরও পড়ুন—    ২ দুর্নীতিবাজ কর্মকর্তার বদলীতে উলিপুরে মিষ্টি বিতরণ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, দুই দিন ধরে বিএনপির চেয়ারপারসনের অবস্থার কোনো অবনতি হয়নি। কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। কয়েকটি টেস্টের রিপোর্ট আগের চেয়ে ভালো এসেছে। সবচেয়ে স্বস্তির খবর হলো, তার ফুসফুসে পানি কমতে শুরু করেছে। জ্বর নেই। তবে ওনার শরীর প্রচণ্ড দুর্বল। ওনাকে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়াকে ইনজেকশন ও স্যালাইনের ওপর রাখা হয়েছে।

এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া লিভার জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার লিভার প্রতিস্থাপনের ওপর জোর দিয়ে আসছেন। তা বাংলাদেশে সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন—    সরকারের উদ্দেশ্য, খালেদা জিয়াকে হত্যা করাঃ ফখরুল

বিএনপির চেয়ারপারসনের শয্যাপাশে আছেন তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

এদিকে, দলটির সহ—দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বার্তায় জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামীকাল সোমবার (৯ অক্টোবর) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন—    জামা‌য়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এবং সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…