গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নিবন্ধিত নিউজ পোর্টাল এসোসিয়েশনের কমিটি গঠন

Link Copied!

জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার (৭ অক্টোবর) নির্বাচনের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)- এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ওনাব হচ্ছে সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল গুলোর সম্পাদক ও প্রকাশকদের একটি সংগঠন।

জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁন মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচনী সভা থেকে ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেনকে সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

আরও পড়ুন—    ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে ২ গ্রাম লন্ডভন্ড

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের পদচারণায় মুখরিত হয় প্রেসক্লাব অঙ্গন। সকাল ১০টায় ওনাবের আহ্বায়ক মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। পরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন।

ভোটে সভাপতি পদে ২৭ ভোট পেয়েছেন মোল্লাহ এম আমজাদ হোসেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দি মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহীন চৌধুরী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি লতিফুল বারী হামীম ও সৌমিত্র দেব।

আরও পড়ুন—    ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির। কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ মোস্তাকিম সরকার।

ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদ সদস্য হয়েছেন- নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, হামিদ মোঃ জসিম, অয়ন আহমেদ, মহসিন হোসেন এবং খোকন কুমার রায়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- জ্যেষ্ঠ সাংবাদিক এপি’র ফরিদ হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- গ্লোবাল টিভির সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…