গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে ফেনসিডিল-গাঁজাসহ আটক-৩

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাক থেকে ৩৬৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্ধুরনা গ্রামের সনাতন বর্মণের পুত্র সুমন্ত সাগর রায় অন্তর (২০), উত্তর সিন্ধুরনা গ্রামের মহেশ্বর চন্দ্রের পুত্র অনিত্য চন্দ্র জীবন (২১) ও টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের পুত্র আজহারুল ইসলাম মিঠুন (২৬)।

আরও পড়ুন—    উল্লাপাড়ায় জন্ম ও মৃত্যু দিবস পালিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১ টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় গোবিন্দগঞ্জ থানামোড় চার মাথা মায়ামনি হোটেল এন্ড রেস্টুরেন্টের রংপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে মাদক ও ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ