গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সুন্দরবনে ৫০০ কেজি কাঁকড়া জব্দ

Link Copied!

সুন্দরবনের চৌদ্দরশি ব্রিজ এলাকা থেকে শিকার নিষিদ্ধ ৫০০ কেজি কাঁকড়া জব্দ ও দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতক্ষীরার সহকারী রেঞ্জার নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা ঐ এলাকা থেকে দুটি ট্রলারসহ কাঁকড়াগুলো জব্দ করেন।

আটক দুই জেলে হলো– চৌদ্দরশি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ওবাইদুল ইসলাম এবং বেদকাশি গ্রামের আব্দুল খালেকের ছেলে বিল্লাল হোসেন।

আরও পড়ুন—    পরিবেশ নিয়ে আমরা কতটা সচেতন?

অপর এক অভিযানে সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকা খলিসাবুনিয়া খাল থেকে তিন জেলেকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকাসহ আনুষঙ্গিক মালপত্র জব্দ করেন বনকর্মীরা।

আটক তিন জন হলো– নাপিতখালী গ্রামের আজিজ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার ও রশিদ গাজীর ছেরে বিল্লাল হোসেন, চাঁদনীমুখা গ্রামে সোহর গাজীর ছেলে মোক্তার হোসেন।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, জব্দ ৫শ’ কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…