গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে পূজা উদযাপন কমিটির সাথে এমপি’র মতবিনিময় সভা

Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোণ-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান ।

আরও পড়ুন—    রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাওহীদুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ, উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন—    মদনে তথ্য গোপন করে চাকরি নিলেন সেনা সদস্য

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল হাসান বলেন, ‘ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় মদনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে হবে সকলকে। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে ‘ এ সময় সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…