গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় বিশ্ব বসতি দিবস পালন

Link Copied!

‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহ চালিকা শক্তি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।

আরও পড়ুন—  রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, গাইবান্ধা বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক রবীন চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম ও শহরের পার্থক্য কমে এসেছে। এজন্য পরিকল্পিতভাবে গ্রাম ও শহরের পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই নগররায়ন গড়ে তুলতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…