গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

Link Copied!

নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে নব‌নিযুক্ত ডিএম‌পি ক‌মিশনার হা‌বিবুর রহমান বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়।’

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কর্মসূচি পালন করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে ব্যবস্থা নেওয়া যাবে। মেসেজ টু কমিশনার ভুক্তভোগীরা থানায় সেবা না পেলে মেসেজ দিতে পারবেন। ডিবিতে গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি কমিশনারকে জানাতে পারবেন।’ থানায় গিয়ে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সেজন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন-   সুন্দরবন থেকে নিখোঁজ জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

ট্র্যাডিশনাল ক্রাইম (প্রথাগত অপরাধ) থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’

হাবিবুর রহমান বলেন, ‘আমাকে একজন ফোন করে বলেছেন তার স্বামী থাপ্পড় মেরেছে। তার স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করতে চান। এ কারণে তিনি সরাসরি আমাকে ফোন করেন। ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির সাইবার ক্রাইমের ধরন আলাদা। নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে। এর বড় কারণ মোকাবিলায় প্রযুক্তিতে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

সাংবাদিকদের অন্য প্রশ্নে তিনি বলেন, ‘সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি দিয়েছে সেখানে পুলিশের পক্ষে কোনো সমস্যা হবে না। তারা পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাবে। ভিসানীতি পুলিশের কাজে কোনো প্রভাব ফেলবে না।’

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, ক্রাইম অ্যান্ড অপারেশন্স ডক্টর খ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক অ্যান্ড ফিনান্স) আশরাফুজ্জামান, ট্রাফিকের প্রধান মো মুনিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…