গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দুর্গাপুরে আড়াই হাজার কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ১

Link Copied!

নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় ২ হাজার ৪৭৫ কেজি (৫৫ বস্তা) চোরাই চিনিসহ একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঝানজাইল এলাকা থেকে এসব চিনি আটক করা হয়।

আটক চোরাচালানি মোঃ ওবায়দুল্লা হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন-   শার্শায় আয়া কে উত্ত্যক্ত করায় শিক্ষক সাময়িক বরখাস্ত

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশিয় কম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভিতরে ৫৫ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্বাস আলী জানান, ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ