গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ওপেনিংয়ে বড় জুটির পর ম্যাচ জেতার স্বস্তিও পেলো বাংলাদেশ

Link Copied!

এক প্রান্তে তানজীদ হাসান তামিম, আরেক প্রান্তে লিটন দাস একের পর এক নান্দনিক শট খেলে যাচ্ছেন আর বাংলাদেশের ডাগআউটে স্বস্তির নিঃশ্বাস, আনন্দের বন্যা। ভাবনা আসতে পারে এটি স্রেফ একটি প্রস্তুতি ম্যাচ, এত খুশি হওয়ার কী?

মাঠের বাইরে নানা আলোচনা-সমালোচনা। হারতে থাকা দলে ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। বিশ্বকাপের আগে সবকিছু কাটাতে যেন দরকার ছিল এমন কোনো ম্যাচই। শুরুর দিকে তেমন কিছু করতে না পারা বোলাররা পরে ফিরলেন দারুণভাবে, চোখে লাগার মতো ফিল্ডিংও হলো। সবচেয়ে বড় স্বস্তি দিলো লিটন দাস ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটি। শেষে এলো স্বস্তির জয়ও।

কিন্তু যে ওপেনিং নিয়ে বাংলাদেশ ভুগছে ম্যাচের পর ম্যাচ, সব শেষ এশিয়া কাপ থেকে শুরু করে নিউ জিল্যান্ড সিরিজ, সেই ওপেনিংয়ে তরুণ তানজীদের সঙ্গে অভিজ্ঞ লিটনের রানে ফেরার ইঙ্গিত বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে এনে দেবে নিশ্চিত স্বস্তির হাওয়া। তানজীদের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। আর লিটন করেন মাত্র ৫৬ বলে ৬১ রান।

আরও পড়ুন-   হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফিঃ আইনমন্ত্রী

এর আগে সবশেষ ১০ ম্যাচে লিটনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ অপরাজিত ৫৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ব্যাটার ব্যাটও ভাঙেন হতাশায়। প্রস্তুতি ম্যাচে ছন্দে ফেরা লিটন যেন বড় স্বস্তির বিষয়। অন্যদিকে এশিয়া কাপে শূন্যতে ক্যারিয়ার শুরু করা তানজিদ ছিলেন দুর্দান্ত। পরের তিন ম্যাচেও রান না পাওয়ায় অনেকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। নান্দনিক সব শটে জানান দিয়েছেন রান করা শুধু সময়ের ব্যাপার।

১৩ ম্যাচ পর বাংলাদেশের ওপেনিং জুটি শতরানের ঘর পেরোয়া। তাতে ভর করে তিনে নামা মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ফিফটি আর মুশফিকুর রহিমের সাবধানী ইনিংসে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ৭ উইকেটে। বল হাতে ছিল ৬৪টি
সাকিবের চোটে অধিনায়ক হওয়া মিরাজ বল হাতে ব্যাট হাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৬৭ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। সঙ্গে মুশফিক অপরাজিত ছিলেন ৩৪ রানে।

গৌহাটিতে শুক্রবার টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ২৬৩ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…