গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসী ইয়াকুব আহমেদ শামীম হাওলাদারের স্ত্রী রেহানা আক্তার কাজল জানান, বাসায় ঢুকে তারা ‘থানা থেকে আসছি, আইনের লোক’ পরিচয় দিয়ে আমাদের ঘুম থেকে উঠিয়েছেন। এরপর অস্ত্রেরমুখে বেঁধে ফেলে তারা সবকিছু নিয়ে গেছেন। ঘটনার পর থেকেই ছেলেমেয়েকে নিয়ে আতংকে রয়েছি। তাদের নিয়ে এখানে থাকতে খুব ভয় হচ্ছে।

রেহানা আক্তার আরও জানান, তার স্বামী শামীম সৌদিতে থাকেন। বাসায় তিনি মেয়ে খাদিজা মেহজাবিন শারিকা (১২) ও ছেলে ইয়াসিন আহমেদ ইমনকে (৯) নিয়ে থাকেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে বাসার মূল দরজার ওপরের ভেন্টিলেটর ভেঙে লাঠি দিয়ে ছিটকিনি খুলে বাসায় ঢুকে দুর্বৃত্তরা। পরে শয়ন কক্ষে প্রবেশ করে তাকে তিনজন লোক ঘুম থেকে ওঠায়৷ এরমধ্যে দুজনের মুখোশ পড়া ছিল৷ অন্যজনের মুখ খোলা থাকলেও তাকে চেনেন না ওই গৃহবধূ।

একপর্যায়ে গলায়-পেটে ছুরি-চাপাতি ধরে তার হাত ও মুখ বেঁধে ফেলা হয়। পরে মেয়ে শারিকাকেও বাঁধে। একপর্যায়ে মা-মেয়ের কান-গলা থেকে দুল-চেইনসহ চাবি নিয়ে ওয়ারড্রবে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা লুটে নেয় তারা। তখনও ছেলেটি ঘুমিয়ে ছিল। পরে একটি কক্ষে তাদের আটকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গৃহবধূর মোবাইল ফোন সেটটি নিয়ে তারা বাড়ির সামনের পুকুর পাড়ে ফেলে দিয়ে চলে যায়।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেমেয়েসহ গৃহবধূকে বেঁধে অস্ত্রের মুখে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃ্ত্তরা।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে পুলিশি টহল জোরদার করা হবে বলে জানান তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…