গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভোগান্তির আরেক নাম যেনো মদন-ফতেপুর সড়ক

Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় ভোগান্তির আরেক নাম যেনো মদন-ফতেপুর সড়ক। এ সড়ক দিয়ে উপজেলা সদরসহ ঢাকা, ময়মনসিংহে চলাফেরা করে মদন সদর, তিয়শ্রী ও ফতেপুরসহ তিনটি ইউনিয়নের হাজারো মানুষ। কিন্তু সড়কের ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে এখন মরণ ফাঁদে। প্রতিনিয়তই ঘটছে এখানে বিভিন্ন দুর্ঘটনা। সামান্য বৃষ্টি এলেই পানি জমে খানাখন্দ ও ডোবায় পরিণত হয় রাস্তাটি। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ রাস্তা দিয়েই।

আরও পড়ুন-   গুইমারায় দুই ভাই-বোনের পানিতে পড়ে করুন মৃত্যু

এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বেশিরভাগ জায়গায় এখন ভেঙে ডোবায় পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া তো দূরের কথা সুস্থ-সবল শরীর নিয়ে চলাচল করা সম্ভব হয় না এখন। তাছাড়া এই রাস্তার কারণে আমাদের কৃষি, ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। তাই আমরা চাই এ রাস্তাটি যেন খুব শীঘ্রই সংস্কার করা হয়।

এ বিষয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে এখন এটা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা চাই রাস্তাটি যেন খুব শীঘ্রই মেরামত করা হয়।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়ালের সঙ্গে কথা বললে তিনি জানান, রাস্তাটির বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। বাজেট পেলেই কাজ শুরু করব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ