গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

Link Copied!

রাজধানীর মিরপুরে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মুষলধারে বৃষ্টির সময় মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোঃ মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (০৭ মাস) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-   যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চার জন মারা যান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। মরদেহগুলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘আজ রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন-   বৃষ্টির পর শুরু খেলা, ম্যাচ এখন ৪২ ওভারের

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়। ফলে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন।

এদিকে কাঁঠালবাগানসহ গ্রিনরোডের রাস্তায়ও পানি। বিদ্যুৎ অফিসের মূল মিটারের জায়গায় পানি উঠে যাওয়ায় এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া ধানমন্ডি, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। রাত বাড়লেও সড়কে যানজট কমেনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরেফেরা মানুষ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…