গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পিকআপের ধাক্কার পর মোটরসাইকেলের চাপা, কিশোর নিহত

Link Copied!

নোয়াখালীর সেনবাগে পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাইনুদ্দিন নিলয় (১৩) নামের এক কিশোর মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে। নিহত নিলয় কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুরের মৃত আলা উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-   রামগড়ে বিজিবির অভিযানে লক্ষাধীক টাকার ভারতীয় মদ জব্দ

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়কে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল নিলয়। সেসময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানে নিলয়ের সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিলয় সড়কে ছিটকে পড়ে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল নিলয়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক পিকআপভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ