গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙায় উন্মুক্ত বৈঠক

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড সমূহের অগ্রগতি, সাফল্য ও অর্জন বিষয়ে জন-সম্পৃক্ততার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বৈঠকে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও সহকারী শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন-   বিএনপি নেতা আমান কারাগারে

বক্তারা সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড বিষয়ে এবং সাম্প্রদায়িকতা, গুজব, বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা করেন।

এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান বক্তারা।

অনুষ্ঠানে সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…