গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কদন্ডা কেরানী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার ছেলে পবিত্র সরকার তূর্য (৪)। এ সময় গুরুতর আহত হয়েছেন বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার।

আরও পড়ুন-   রামগড়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বিতরণ

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার শিশুসন্তান এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে আশাশুনি থেকে বাড়ির দিকে ফিরছিল। তারা কদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পি ও তার শিশুসন্তানের মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…