গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গোবিন্দগঞ্জে মসজিদ ভিত্তিক সহজ কুরআন শিক্ষার সবক ও দোয়া অনুষ্ঠিত

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সহজ কুরআন শিক্ষার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কলেজ রোড জমইয়তে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রমের ৩৭ শিক্ষার্থীদের এ সবক প্রদান করা হয়। পরে এক বিশেষ দোয়ায় অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গ।

সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।

মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজার সভাপতিত্বে কেয়ারটেকার মোঃ আফছার আলী আকন্দ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আনোয়ারুল ইসলাম, মডেল কেয়ারটেকার আনোয়ার হোসেন।

আরও পড়ুন-   সবার সঙ্গে সুসম্পর্ক রাখবে বাংলাদেশঃ প্রধানমন্ত্রী

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নেয়ামুল কবির, শিক্ষক মোঃ আল আমিন ও শফিউল আযম প্রধান ফুলু প্রমুখ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রশংসা করেন। প্রচলিত আধুনিক শিক্ষার স্রোতধারায় সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত শিশুদের ধর্মীয় শিক্ষা অর্জনে অভিভাকদের আন্তরিকতাকে সাধুবাদ জানান। তারা চলমান এ কার্যক্রমে সকলের সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সুমধুর সুরে হামদ-নাত পরিবেশ ও সুরা আবৃত্তি করে অতিথিদের মন জয় করেন। শেষে এ শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ব পাঠ শেষে কুরআন পড়তে যাচ্ছে; তাদের মাঝে পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…