গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানি থেকে জান্নাতি (১১) ও সাদিয়া আক্তার জিম (৮) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জান্নাতি উপজেলার মানিকের মেয়ে এবং সাদিয়া আক্তার জিম একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে। সম্পর্কে তারা খালা-ভাগনি।

আরও পড়ুন-   কালকিনিতে আগুনে ৭ ঘর পুড়ে ছাই

সাদিয়ার মামা জাকারিয়া বলেন, ‘সকালে তারা বাড়ির পাশেই খেলাধুলা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। সেখানে একপর্যায়ে জান্নাতি ও সাদিয়া পানিতে ডুবে যায়। বিষয়টি অপর এক শিশু পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনিরুল ইসলাম রুপক বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন বলেন, ‘দুই শিশুর লাশ হাসপাতালে নেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…