গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ও ঐতিহ্যের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আনন্দ পাড়ায় দলটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহ-সভাপতি মুজিবুল হক মজু।

এসময় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এবং রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া (ফরহাদ)।

আরও পড়ুন-   জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনঃ ইসি

প্রধান অতিথি তার বক্তব্যে আগামী আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে দলের সকল কর্মসূচিতে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন (মিলন), বিএনপি নেতা আর্মি চাইলা, শামসুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…