জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নবগত ইউএনও এর সাথে বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি।
আরও পড়ুন- টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলামীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হুসনা, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক সরকার আব্দুল রাজ্জাক, সাংবাদিক রায়হান, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক জিএম বাবু, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক ইমরান আকন্দ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় মিডিয়া প্রেসক্লাব, বকশীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবগত ইউএনও-কে বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় আলোচনা, পরামর্শ ও মতবিনিময় করা হয়েছে।



