গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার বৃক্ষরোপণ

রোকন মিয়াঃ
August 29, 2023 3:15 pm
  • Exif_JPEG_420

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা শাখার আয়োজনে আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুনাইগাছ রহমানিয়া বালিকা দাখিল মাদরাসা ও আইডিয়াল মডেল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি রোকন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম আনসারী।

আরও পড়ুন-   উপকারী কয়েকটি দোয়া

এসময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও উপজেলা শাখার সদস্যবৃন্দ।

এসময় গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা উপদেষ্টা রফিকুল ইসলাম আনসারী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন অধিকার আদায়ের লড়াই চালিয়ে গেছেন। এজন্য আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর বৃক্ষ রোপণ হল নবী সাঃ এর সুন্নাত। বৃক্ষরোপণ এমন একটি মহৎ কাজ যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং আমাদের জীবনে অশেষ পুণ্য এনে দেয়। তাই জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে স্মরণ করলাম।’

উল্লেখ্য, গ্রীন ভয়েস বাংলাদেশের প্রথম পরিবেশবাদী সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ