গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্তের দ্বন্দ্বে নিহত-১, আহত-৮ঃ গ্রেফতার ৪

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে ফোরলেন মহাসড়ক ঘেষে অধিগ্রহণকৃত মাত্র অর্ধ শতাংশ জমির মালিকানা নিয়ে দু’গ্রুপের তুমুল সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ ও এক নারীসহ উভয়পক্ষের গুরুতর আহত হয়েছেন অন্ততঃ ৮ জন। এঘটনায় পুলিশ ১ নারীসহ ৪ জনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে পৌরশহরের ব্র্যাকমোড় মহেশপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরশহরের ব্র্যাকমোড়ের অদূরে মহেশপুর এলাকায় ফোরলেন মহাসড়ক নির্মাণ কাজে লাগোয়া একটি অংশে অর্ধ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমি দু’পক্ষই মালিকানা দাবী করেন। এ নিয়ে প্রাথমিক ভাবে তাদের মধ্যে বাক-বিতন্ডতার সূত্রপাত ঘটে। ঘটনাটি নিয়ে টানটান উত্তেজনাসহ মারমুখী পরিস্থিতির একপর্যায় এদিন সকালে ধারালো অস্ত্র-শস্ত্র সজ্জিত উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে।

এসময় মহেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোত্তালেব হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়।

আরও পড়ুন-   কিশোরগঞ্জে বস্তায় আদা চাষ; লাভবান কৃষক

গুরুতর আহতরা হলেন নিহতের ছোট ভাই মোবাইদুল হক (৩৫) ও আরিফ হোসেন (৩০)।

প্রতিপক্ষের আহতরা হলেন একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আঃ মান্নান (৪৭), একরামুল হক (৩৭) ও রাশেক মোজাহিদ (১৫) ছাড়াও আহত আঃ মান্নানের স্ত্রী রশিদা বেগম (৪৫)।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রতিপক্ষের এক নারীসহ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া উভয়পক্ষের অজ্ঞাত আরো বেশ কয়েকজন নারী ও পুরুষ ঘটনাস্থলে আহত হলেও হাসপাতালে ভর্তি না হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। প্র্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…