দুই কোটি টাকা ব্যায়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ।
ভবন উদ্ধোধন উপলক্ষ্যে রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রাসেল ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
আরও পড়ুন- নওগাঁর মহাদেবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, ডাক্তার মনৃজুর হোসেন ও সদর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ।।
উপজেলা প্রকৌশলী, মুক্তিযোদদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই কোটি টাকা ব্যয়ে রায়পুর ও লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের সরকারি হাসপাতাল সংলগ্ন দেনায়েতপুর এলাকায় তিনতলা বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।



