গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মির্জা ফখরুলরা খালেদা জিয়াকে কয়েকবার মেরে ফেলেছেঃ ওবায়দুল কাদের

Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মির্জা ফখরুলরা (বিএনপি নেতারা) মরার আগেই কয়েকবার মেরে ফেলেছেন’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির যতটা উদ্বেগ তার চেয়ে বেশি নোংরা রাজনীতি করছে। খালেদা জিয়ার মামলা নিয়েও বিএনপির আইনজীবীরা দীর্ঘসূত্রিতা করেছে।’

শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় আইনি কাঠামোর বাইরে সরকারের কিছু করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন-   মশা নিধন কার্যক্রমের কার্যকারিতা নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের সময় পরিবেশ রাখতে চায় আওয়ামী লীগ।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমআরসির সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সাবেক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডব্লিউ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…