গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নিষেধাজ্ঞা ও ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখা হবেঃ কাদের

Link Copied!

মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। বিএনপি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে। তাই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।’

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি। তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।’

আরও পড়ুন-   বিএনপিকে গণমিছিলের অনুমতি দিলো পুলিশ

তিনি বলেন, ‘পলাশীর বেঈমান সেনাপতি ইয়ার লতিফ আর পচাত্তরে জিয়া।’

বিদেশিদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন যারা চায় না, অগ্নি সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা ভিসা নীতি প্রয়োগ হয় কিনা— দেখতে আমরাও অপেক্ষায় আছি।’

শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হুমকিতে ভয় পায় না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বাংলাদেশ গত ১৫ বছরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…