গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড় পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Link Copied!

নানা আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে পৌরসভার পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সকাল সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা ছাত্রদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল সহ গরীব ও অসহায় ১০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন-   উল্লাপাড়া পৌরসভার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন

এছাড়া গতকাল বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক ৫০ হাজার টাকার বই বিতরণ করা হয় রামগড় সরকারি ডিগ্রি কলেজে।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম (কামাল), এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর), প্যানেল মেয়র মোঃ শামীম, কাজী আবুল বশর, কনিকা বড়ুয়া, কমিশনার আহ্সান উল্লাহ্, আবুল কাশেম, জসিম উদ্দিন, জামাল সিকদার, শ্যামল ত্রিপুরা, মোঃ জিয়া উদ্দিন, মোঃ আব্দুল হক, সংরক্ষিত মহিলা কমিশনার আয়েশা আক্তার, আনোয়ারা বেগম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সুশিল-সমাজ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…