গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে নেত্রকোণার মদন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বরিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা পাবলিক হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালে আগস্টে শাহাদাত বরণকারীগণের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনে নবাগত সাংসদ সাজ্জাদুল হাসান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম।

আরও পড়ুন-   ১৬ বছরে ১০ বার মেডিক্যালের প্রশ্ন ফাঁস হয়েছে

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাজ্জাদুল হাসান বঙ্গবন্ধুর স্মৃতিচারণে মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। দেশের দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করতে পারার অসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন।

তিনি মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, ‘সারা জীবন দেশের জন্য যে মানুষটি জীবন দিয়ে গেছেন, সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে খুঁজে বের করতে চেষ্টা করছি। আমি অন্যায় করব না এবং অন্যায় কে প্রশ্রয়ও দেবো না।’

এ সময় জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…