গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেতার ৯৩তম জন্মবার্ষিকী যথাযথভাবে পালিত

Link Copied!

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালীতে অংশ নেন।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ প্রদান এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় যুবলীগের মানববন্ধন

ভার্চুয়ালী অনুষ্ঠান শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, মাহমুদা বেগম পারুলসহ অন্যান্য বিভাগীয় সরকারি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭৫ জন সুবিধাভোগী নারীকে সেলাই মেশিন, ৩৭ জন নারী উদ্যোক্তাকে ১০ লাখ ৯৫ হাজার টাকার চেক, ৪০ জনকে নগদ ৮০ হাজার টাকা প্রদান এবং শিশুদের চিত্রাংকনে তিনটি বিভাগের ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ