গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

Link Copied!

কক্সবাজারে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ও উখিয়ায় পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) চকরিয়া ও উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলার বরইতলীতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একই পরিবারের সদস্য। তাৎক্ষণিকভাবে মৃত দুই শিশুর পরিচয় জানা যায়নি।

পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান।

আরও পড়ুন-   ফুলবাড়ীতে বজ্রপাতে নিহত এক জন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যার কবলে পড়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেশ কিছু এলাকা। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, দুয়েকটি ইউনিয়ন ছাড়া সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে গবাদিপশু, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, রাস্তা-ঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে।

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতরা হলেন- বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (১)।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ