গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সংযোগ সড়ক না থাকায় বাঁশের মই লাগিয়ে পারাপার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বাড়ইয়া এলাকায় বিলসূর্য নদীর উপর নির্মানাধীন সড়ক সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে দুই পাশের সংযোগ সড়কের কাজ। স্থানীয় লোকজন নির্মানাধীন সেতুর দুই পাশে বাঁশের মই লাগিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন।

জানা গেছে, ৭ কোটি টাকা ব্যয়ে ৯৪ ফিটের এই সেতুটি নির্মাণ করছেন স্থানীয় সরকার অধিদপ্তরের উল্লাপাড়া অফিস। সরকারি নিয়ম অনুযায়ী সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জরিপের পর প্রয়োজনীয় জমির মূল্য নির্ধারণ করে অনুমোদন দেওয়া হলে সংযোগ সড়ক নির্মাণ করা হয়ে থাকে। উল্লাপাড়া এলজিইডি অফিস থেকে যথাসময়ে উক্ত সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-   রায়পুরের মেঘনায় নিষিদ্ধ ‘ম্যাজিক চাই’ দিয়ে অবাধে মাছ শিকার

স্থানীয় লোকজন জানান, স্বাধীনতার পর থেকে তারা বাড়ইয়া এলাকার বিলসূর্য নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের প্রচেষ্টায় এলজিইডি অধিদপ্তর এই সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সেতুটির মূল অবকাঠামো শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এই পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দুই পাশে বাঁশের মই ফেলে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত এই সংযোগ সড়ক নির্মাণের জন্য দাবি জানান।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বাড়ইয়া সড়ক সেতুর ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন সংযোগ সড়কের জন্য যথাসময়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ভূমি অধিগ্রহণের লক্ষ্যে আবেদন জানানো হয়েছে। সেখান থেকে ভূমি জরিপের কাজ শেষে সেতু তৈরির নিয়ম অনুযায়ী ৭ ধারা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। বাকি রয়েছে ৮ ধারার কাজ। এটি সম্পন্ন হলে খুব দ্রুত বাকি কাজ শুরু হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এস এম রবিন শীষের সঙ্গে কথা বললে তিনি জানান, উক্ত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য জরিপ শেষে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস ও গণপূর্ত বিভাগ থেকে অধিগ্রহণ-কৃত ভূমির মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…