গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বকশীগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা পিআইও মোঃ মজনুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   রামগড়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

এসময় আরও উপস্থিত ছিলেন, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দকুর রহমান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতি চারণ ও বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…