গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা জাতিকে অভিভাবক শূন্য করে দেয়ঃ প্রাণিসম্পদ মন্ত্রী

Link Copied!

আমাদের জাতির ইতিহাসে শ্রেষ্ট সন্তান যার নেতৃত্বে এই বাংলাদেশটি হয়েছে, যিনি বাঙালি জাতীয়বাদকে উজ্জীবিত করে তিনি জাতির জনক হয়েছেন সেই মহান বঙ্গবন্ধুর মহাপ্রয়ানের মাস এটা মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘১৯৭৫ সনের ১৫ আগষ্ট তাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা জাতিকে অভিভাবক শূন্য করে দেয়।’

বৃহস্পতিবার (৩ আগস্ট) পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বৃক্ষরোপন ও বৃক্ষ মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেয়। রাজাকাররা প্রতিষ্ঠিত হয়। প্রতিক্রিয়াশীলরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, ‘রাজাকারদের গাড়িতে পতাকা ওঠে। সেই বিপন্ন বাংলাদেশকে ২১ বছর পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে আবার মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। তার ফলেই আজকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী অবিরাম পরিশ্রম করছেন।’

আরও পড়ুন-   ৪১তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২৫২০

শ ম রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ত্ব তৈরি করতে হলে তাদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মেধার বিকাশ ঘটাতে হলে ভালো পরিবেশে শিশুদের বড় করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে জীবনে অনেক বড় হতে হবে। যদি ভালো স্বপ্ন দেখ তাহলে ভালো করে লেখা পড়া করতে হবে। মাদক যেন তোমাদের স্পর্শ করতে না পারে। একটি মেয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছেলে যেন ইভটিজিং না করে সেদিকে খেয়াল রাখতে হবে। মুরব্বীদের সম্মান করতে হবে। তোমাদের বাবা-মা তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘তোমাদেরকে ভালো পরিবেশে রাখার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে পরিবেশের বিরুদ্ধে যে কাজ হবে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরিকল্পিত কাজের কারণে আমাদের পরিবেশ নষ্ঠ হয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমান। বাগেরহাট সামাজিক বন বিভাগের কর্মকর্তা জিএম রফিক আহমেদ। এর আগে মন্ত্রী শোকাবহ আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…