গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ৭ মাস পার না হতেই জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক গৃহবধুর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বেলা ১টার সময় গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধুকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ হাসপাতালের জরুরী বিভাগ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসীন্ধা বাহরাইন প্রবাসী মোঃ আবুল হোসেনের স্ত্রী। ৭ মাস পূর্বে তাদের বিয়ে হয়। প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা।

আরও পড়ুন-   লে‌কে ডুবে ব‌শেমুর‌বিপ্রবির দুই ছাত্রী নিহত

নিহতের চাচা আবু আহাম্মদ জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার ভাতিজি ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তিনি এটিকে আত্মহত্যা বলতে রাজি হননি। তার ভাতিজির মৃত্যু রহস্যজনক দাবী করে তিনি আরো বলেন, ‘তারা আমার ভাজিজিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো, সম্মানহানীর ভয়ে কাউকে কিছু বলতোনা যার কারণে তাকে আজ মরতে হলো।’

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…