গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল সম্পন্ন

Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টেরে ফাইনাল খেলায় পাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে বালিকা পর্যায়ের ফাইনালে পাকলাপাড়া রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার দ্বৈত চ্যাম্পিয়ন দল।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

আরও পড়ুন-   জিমেইল-ইউটিউব অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল

এতে স্বাগত ব্যক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন।

এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুুরুল হক গাজী, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, রামগড় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার উদ্দীন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড বালক অংক্যহ্লা মার্মা (পাকলাপাড়া), বালিকা পাউচিং মার্মা (পাকলাপাড়া) এবং সর্বোচ্চ গোলদাতা ছালাউ মার্মা (পাকলাপাড়া), বালিকা নয়ন মালা ত্রিপুরা (পাকলাপাড়া) নির্বাচিত হয়ে ব্যক্তিগত পুরষ্কার লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও সৌরভ দে।

ধারাভাষ্যকারে ছিলেন গোলাপ ত্রিপুরা, সার্বিক সহযোগীতায় খেলা পরিচালনা কমিটির ম্যাচ কমিশনার নিজাম উদ্দীন।

টুর্নামেন্টে পরিচালনা কমিটির জানান, উক্ত টুর্নামেন্টে অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন দল বালক-বালিকা জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…